top of page
দুটি মলাটের মধ্যে কয়েক ফর্মা ছাপা কাগজ জুড়ে দিলেই তাকে বই বলে না। বই একটা নির্মাণের ব্যাপার - বিষয় নির্বাচন, সম্পাদনা আর প্রকাশনা সৌকর্য তার তিনটি মূল উপাদান। বইনির্মাণ বাংলায় প্রথম সর্বাঙ্গীন ও পেশাদারি সম্পাদনা-প্রকাশনা সহায়তা সংস্থা, যেখানে প্রতিক্ষণ-এর চার দশকের প্রকাশনা দক্ষতাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, মূলত যাঁরা 'সেল্ফ পাবলিশিং'-এ আগ্রহী, তাঁদের জন্য - তা সে প্রথম উপন্যাস হোক বা গবেষণাপত্র। বইনির্মাণ নিচে উল্লিখিত বিষয়গুলিতে পরামর্শ ও পরিষেবা দিয়ে থাকে :
সম্পাদনা
কপি সম্পাদনা
ব্লার্ব ও আনুষঙ্গিক
বইটির গঠনগত পরামর্শ
প্রচ্ছদ
অক্ষরগ্রন্থন
বইটির বিন্যাস
সামগ্রিক মুদ্রণ
বিপণন সংক্রান্ত সহায়তা
অনলাইন প্রোমোশন
বিস্তারিত জানতে আগ্রহীরা নিচে তথ্য পাঠান বা একটি হোয়াট্সঅ্যাপ মেসেজ করুন 86978 42309 নম্বরে।
bottom of page